• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কারাবন্দি ভাইকে গাঁজা দিতে গিয়ে আরেক ভাই আটক

২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২০:২৮

কারাবন্দি ভাইকে গাঁজা দিতে গিয়ে আরেক ভাই আটক

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে নয়ন চন্দ্র মন্ডল নামের এক যুবক কারারক্ষীদের হাতে আটক হয়েছে। আটক নয়ন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার রতন মণ্ডলের ছেলে।

২ আগস্ট শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

Ad
Ad

কারা সূত্রে জানা গেছে, সিনহাত মন্ডল নামে নয়ন মণ্ডলের খালাতো ভাই বেশ কিছুদিন যাবত কারাগারে বন্দী রয়েছে। শনিবার সকালে নয়ন কারা নিয়ম অনুযায়ী টিকেট কেটে ভাইকে দেখতে কারাগারের ভিতরে প্রবেশ করে। এ সময় সে কারাগারের ভেতরে সিনহাত কে দেয়ার জন্য দুটি গাঁজার পোটলা বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে রেখে আর, পি চেকপোস্ট গেট পার হওয়ার সময় কারারক্ষী রুবেল মিয়ার জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশি করে গাঁজার পোটলা উদ্ধার করা হয়। আটককে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, গাঁজাসহ যুবক আটকের ঘটনায় খবর পেয়ে কারাগারে পুলিশ পাঠানো হয়েছে। আটককে থানায় হেফাজতে নিয়ে মাদকের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us