• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৬:২৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

৬ জুলাই ২০২৫ দুপুর ১২:০১:১৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় বের করা হয়েছে তাজিয়া মিছিল। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে হোসনি দালান থেকে এই মিছিল শুরু হয়।

৬ জুলাই রোববার সকাল ১০টায় রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান থেকে এই শোক মিছিল শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশকেই কালো পোশাক পরিধান করতে দেখা যায়। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়। যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীর বাতাস ভারী হয়ে ওঠে।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। মিছিলে অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদেরও দেখা গেছে।

আরও পড়ুন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা রয়েছেন।

তাজিয়া মিছিল যেসব রাস্তা দিয়ে যাবে সেসব রাস্তায়ও সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯