• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫৬:৪৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: মোস্তফা জামান

২১ জুন ২০২৫ বিকাল ০৫:১২:৩৯

বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: মোস্তফা জামান

উত্তরা প্রতিনিধি: উত্তরায় মোবাইল জার্নালিজম ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন সভাপতি মো. হেলাল তালুকদার, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি -বাংলাদেশ পুলিশ শেখ মো. মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য ( সাবেক) আলাউদ্দিন সরকার টিপ, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহাযুগের নির্বাহী সম্পাদক মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মোস্তফা জামান বলেন, আগামীদিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর রাণী হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণ কাজ করবো এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই। এসময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে বেসিক মোজো জার্নালিজম ও  সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আসার জন্য  অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।

দুপুরে খাওয়া দাওয়া শেষে মোবাইল  জার্নালিজম বেসিক ট্রেনিং দেন, সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ, বাংলাদেশ টাইমস।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯