• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৬:০৭ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় বিশেষ অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী লিটন গ্রেফতার

২৮ মে ২০২৫ দুপুর ১২:১৩:৫৯

ঢাকায় বিশেষ অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী লিটন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে লিটন (৪০) নামের এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

২৭ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ছিনতাইকারী লিটনকে গ্রেফতার করা হয়। আসামি লিটনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা ছিনতাই মামলায় ৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর যাবৎ আত্মগোপনে ছিলেন তিনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
১৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৭:১২





পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬