• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৮:৫২ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

এবিজি মিডিয়া কাপ

চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ

২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৫:৩৮

চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ

অনলাইন ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া টুর্নামেন্ট হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’। ৪৮টি মিডিয়া হাউজ নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিজয়ী দলের প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।

২৮ নভেম্বর শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনাতে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রাইজমানির অঙ্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে এবং বসুন্ধরা সিটি-২ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রাইজমানি দেশের যেকোনো মিডিয়া টুর্নামেন্টের চেয়ে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২১টি টেলিভিশন, ১৬টি পত্রিকা, ১০টি অনলাইন পোর্টাল এবং ১টি রেডিও স্টেশন।

টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছে এ-১ এনটিভি, এ-২ প্রতিদিনের বাংলাদেশ, এ-৩ চ্যানেল ওয়ান, এ-৪ দেশ রূপান্তর, এ-৫ রেডিও ক্যাপিটাল ও এ-৬ দীপ্ত টিভি। গ্রুপ ‘বি’-তে রয়েছে বি-১ দৈনিক ইত্তেফাক, বি-২ চ্যানেল আই, বি-৩ সময় টিভি, বি-৪ এখন টিভি, বি-৫ খবরের কাগজ ও বি-৬ কালের কণ্ঠ।

গ্রুপ ‘সি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে সি-১ এশিয়ান টিভি, সি-২ দেশ টিভি, সি-৩ দ্য ওয়েব টোয়েন্টিফোর, সি-৪ আরটিভি, সি-৫ ডেইলি সান ও সি-৬ কালবেলা। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ডি-১ এশিয়া পোস্ট, ডি-২ ঢাকা পোস্ট, ডি-৩ ডিভিসি নিউজ, ডি-৪ স্টার নিউজ, ডি-৫ বাংলাদেশ প্রতিদিন ও ডি-৬ নয়া দিগন্ত।

আরও পড়ুন

৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড

গ্রুপ ‘ই’-তে রয়েছে ই-১ ক্রিকফ্রেঞ্জি ডটকম, ই-২ টাইমস অব বাংলাদেশ, ই-৩ দ্য নিউজ, ই-৪ টাইমস টুডে, ই-৫ দৈনিক আমাদের সময় ও ই-৬ নিউজ টোয়েন্টিফোর। গ্রুপ ‘এফ’-এ রয়েছে এফ-১ বাংলা ভিশন, এফ-২ বিডি ক্লিকটাইম, এফ-৩ আজকের পত্রিকা, এফ-৪ নাগরিক টিভি, এফ-৫ বাংলানিউজ ও এফ-৬ ঢাকা ট্রিবিউন। গ্রুপ ‘জি’-তে লড়বে জি-১ ঢাকা জার্নাল, জি-২ মাছরাঙা, জি-৩ সমকাল, জি-৪ গ্রিন টিভি, জি-৫ টি স্পোর্টস ও জি-৬ দ্য নিউ ন্যাশন।

অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ রয়েছে এইচ-১ যমুনা টিভি, এইচ-২ এটিএন নিউজ, এইচ-৩ যুগান্তর, এইচ-৪ এটিএন বাংলা, এইচ-৫ বিটিভি ও এইচ-৬ জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুধু ফাইনালেই নয়, টুর্নামেন্টের প্রতি ম্যাচেই থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কার রাখা হয়েছে। যেখানে প্রতি ম্যাচে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দল ম্যাচ ফি হিসেবে পাবে ১০ হাজার টাকা। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ৮টি ম্যাচে ম্যাচসেরাসহ ২৪টি পুরস্কার দেওয়া হবে; বিজয়ী দল ম্যাচ ফি পাবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল ১৫ হাজার টাকা।

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৮ নভেম্বর, ২০২৬)

কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচে ম্যাচসেরাসহ ১২টি পুরস্কারের আওতায় বিজয়ী দল ১ লাখ টাকা ও পরাজিত দল ৫০ হাজার টাকা পাবে। আর সেমিফাইনালের ২টি ম্যাচে ম্যাচসেরাসহ ৬টি পুরস্কারে বিজয়ী দল ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরাজিত দল ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের জন্যও রয়েছে বড় অঙ্কের পুরস্কার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পাবেন ২ লাখ টাকা। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ৫০ হাজার টাকা এবং সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের প্রতিটি ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

শুধু মাঠেই নয়, এবিজি মিডিয়া কাপ নিয়ে সেরা রিপোর্টিং ও কনটেন্টের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। সেরা রিপোর্ট (টিভি), সেরা রিপোর্ট (পত্রিকা), সেরা রিপোর্ট (ওয়েব) এবং সেরা কনটেন্ট (মাল্টিমিডিয়া)-এই চার বিভাগে পুরস্কারের পরিমাণ ২ লাখ টাকা করে। সবচেয়ে বেশি দেখা সাধারণ কনটেন্টের জন্য রাখা হয়েছে ৩ লাখ টাকা এবং সেরা আলোকচিত্রী পাবেন ১ লাখ টাকা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:১২

মিরপুরে চলন্ত বাসে আগুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৪:২৩





বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮