• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৫৮:০৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

মিরপুর বেনারসি পল্লীতে ৬ দোকান-বাসায় লুট

২২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৮:১৩

মিরপুর বেনারসি পল্লীতে ৬ দোকান-বাসায় লুট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও বাসা লুট করেছে একটি চক্র। ২২ ফেব্রুয়ারি শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লীতে কয়েকটি দোকানে লুট হয়েছে। তবে এটি ডাকাতি নাকি দস্যুতা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে নামে। তালা কেটে তারা দোকানের সামনে থেকে সরে যায়।

কয়েক মিনিট পর এসে শাটার খুলে নগদ টাকা ও দোকানের মালপত্র লুট করে তারা চলে যায়। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।

ভুক্তভোগী ‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, ‘সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।

পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরো দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পায়ে কেডস, পরনে সবুজ স্যুট পরিহিত এক ব্যক্তি আশপাশে তাকাচ্ছেন। তার অন্য দুই সঙ্গী দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১