• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১৯:৩৩ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৯:১৪

রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন।

১৬ ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেরই গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।

চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫



Follow Us