• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৩:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২০:৪২

বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে ঢাকাস্থ কার্যালয়ে এই স্মারক স্বাক্ষরিত হয়।  

চুক্তি অনুযায়ী বরিশাল জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করা হবে।

টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে- প্যারা ক্রিকেট, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস ও দাবা। এছাড়াও খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণ প্রদান করা হবে। চুক্তি অনুযায়ী ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ বরিশাল সমিতিকে ঢাকায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করা হবে।

বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক সোহেল ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বরিশাল জেলা সমিতির সভাপতি ও গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল লতিফ, এম জহিরুল আলম ইকবাল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, ট্রেজারার মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০