• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ১২:৪৮:৪৯ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:২৬:৩৪

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারি রোববার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

জানা যায়, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us