• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:০৬:০৫ (01-May-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত

২১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৫:৫১

রাজধানীতে ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

২০ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ভোর ৪টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজু গোপালগঞ্জ সদর থানার আট বাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। রাজধানীর মুগদা মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

Ad
Ad

নিহতের বন্ধু বাইজিদ জানান, সাজু প্রাইভেটকার চালাতেন আর তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রাতে সাজু তার গ্যারেজে গিয়ে বলেন তার স্যার ফোন দিয়েছেন, তাকে যেতে হবে। এই বলে তাকে অটোরিকশায় নামিয়ে দিয়ে আসার কথা বলেন। পরে বাইজিদ তাকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নামিয়ে চলে যাওয়ার সময় চিৎকার শুনতে পান। পরে তিনি দেখেন ছিনতাইকারীদের সঙ্গে সাজুর ধস্তাধস্তি হচ্ছে। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সাজুর কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us