• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৮:৪২ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭

২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেফতার করা হয়ে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করে।

অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:২৩

ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৫৫

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১৮






পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫২:২৭