• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৫:২৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

মহাখালী ও মিরপুরে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ

২১ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩৩:৪৪

মহাখালী ও মিরপুরে ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়ায় রাজধানীর মহাখালী, বসিলা, শেওড়াপাড়া ও আগারগাঁওয়ে অবরোধ করেছে চালকরা।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অবরোধ শুরু করে অটোরিকশা চালকরা। এর ফলে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন

রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫


একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২



ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০