• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২০:৫১ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

১৬ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫৯:৪৭

পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দুই শিশুসন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

১৬ নভেম্বর শনিবার পল্লবীর হাজিরটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

আরও পড়ুন

আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ দুটি মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩