• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৫:২৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে

২১ আগস্ট ২০২৪ দুপুর ০১:৫০:০৮

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে

এফ এ নয়ন: পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

১৯ আগস্ট সোমবার এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

এতে আরও বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২