• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৮:৪৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক

১৪ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৭:২৫

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

১৩ আগস্ট মঙ্গলবার রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

ডিবির একটি সূত্রে এ বিষয়টি জানা গেছে। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ তাদের আদালতে তোলা হবে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।

আরও পড়ুন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯