• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:২১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বস্তাভর্তি টাকাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত জিপ আটক করলো শিক্ষার্থীরা

৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৩:১৪

বস্তাভর্তি টাকাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত জিপ আটক করলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরাতে বস্তাভর্তি টাকাসহ জিপ আটক করলো শিক্ষার্থীরা

৭ আগস্ট বুধবার বিকেল সাড়ে তিনটায় উত্তরার হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

ইয়াসমিন নামের এক ছাত্রী জানান, গাড়ির ভেতর সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।

আরও পড়ুন

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সোনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছে ছাত্ররা।

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গাড়ীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যাক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়ছেন ওই ব্যক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫