• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:৩০ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ আয়নাঘরে আটকদের বিষয়ে বিস্তারিত জানাবে ডিজিএফআই

৭ আগস্ট ২০২৪ সকাল ০৮:২৪:১৮

আজ আয়নাঘরে আটকদের বিষয়ে বিস্তারিত জানাবে ডিজিএফআই

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ স্বজনদের খোঁজ-খবর জানতে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) সামনে মঙ্গলবার ভিড় করেছিলেন তাদের স্বজনরা। এ সময় তারা ‘আয়নাঘরে বন্দিদের’ বিষয়ে জানতে চান। এ সময় ডিজিএফআই কর্তৃপক্ষ তাদের এই বলে আশ্বস্থ করেন যে, ৭ আগস্ট বুধবার সকালে এ বিষয়ে জানানো হবে।

৬ আগস্ট মঙ্গলবার মিরপুর-১৪ নম্বরে ক্যান্টানমেন্টের ভেতরে অবস্থিত ডিজিএফআই’র প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এর ব্যানারে দাঁড়ান স্বজনরা।

এ বিষয়ে মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি বলেন, ‘আমরা  সদ্য মুক্ত সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং মীর আহমদ বিন কাসেমের কাছ থেকে জানতে পেরেছি, ওই  ‘আয়নাঘরে’ আরও অনেকে রয়েছেন। সেখানে কারা আটক আছেন, তা জানতে এবং বন্দিদের যেন বিচ্ছিন্নভাবে মুক্তি না দিয়ে একসঙ্গে মুক্তি দেওয়া হয়, সে বিষয়ে কথা বলতে আমরা ডিজিএফআই’র দফতরে গিয়েছিলাম।’


তিনি বলেন, ‘ডিজিএফআই’র পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আগামীকাল এ বিষয়ে জানাবেন।’

ডিজিএফআই’র সদর দফতরে আরও যান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬