• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৩:১৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় আজ থেকে ১১ ঘণ্টা কারফিউ শিথিল

২৮ জুলাই ২০২৪ সকাল ০৭:৩২:৪৩

ঢাকায় আজ থেকে ১১ ঘণ্টা কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার থেকে ৩ দিন রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এছাড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জেও রবি, সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী। এরআগে, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। পরে বিকেল থেকে আবারও শুরু হয় কারফিউ।

শিথিলের সময় স্বস্তিতে চলাচল করেন সাধারণ মানুষ। তবে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ। টহল দেয় সশস্ত্র বাহিনীও। সড়কে গণপরিবহনসহ যান চলাচল ছিল স্বাভাবিক। কারফিউ শিথিলের সময় দোকানপাটেও দেখা গেছে ভিড়।

ঢাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ, ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল।

এদিকে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হবে। অফিস শেষ হবে বিকাল ৩টায়। এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

অন্যদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই তিনদিন অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮