অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। তবে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ে আগুন নির্বাপণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
৮ অক্টোবর বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহত ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তথ্য নেই বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available