• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২০:৫৭ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুবাইদা রহমান

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৯:৫০

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

তিনি বলেন, সরকার বিশ্বাস করে নারীর মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায্যতা অর্জন সহজ হবে। 

Ad
Ad

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

Ad

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সন্তানরা যেন অগ্রাধিকার পায়, সে লক্ষ্যে কাজ চলছে। এ কারণে মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ‘তৃতীয় ভাষা’ শিক্ষা এবং কারিকুলামে ‘কারিগরি শিক্ষা’ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

ইফতারের আগে ডা. জুবাইদা রহমান সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি শিশুদের নিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তারা ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫





চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:৩৭



Follow Us