• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৩:১৬ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:৩৫

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ২৫ নভেম্বর বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমণ্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। দিবাগত রাত ২টা ৩০ মিনিটে পুলিশ জানায়, শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক অপর দুজন হলেন বরখাস্ত হওয়া ২০তম বিসিএস কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

আরও পড়ুন

বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে পাঠাও কুরিয়ারের ‘সেরা এজেন্ট সম্মাননা’

ধানমণ্ডি থেকে শাখাওয়াত মুনকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের তাঁকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

আজ (২৫ নভেম্বর) রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে কন্ট্রোলার ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কাজ করেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা
স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯:২৪

আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যেসব দেখা যাবে (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২২:১৩




আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৬ নভেম্বর ২০২৬)
২৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৩:৩৪