• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৯:৩৯ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

পূজা উদযাপন পরিষদের সম্মেলন শনিবার

১৫ মার্চ ২০২৪ দুপুর ০২:৫১:২৯

পূজা উদযাপন পরিষদের সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৬ মার্চ শনিবার সকাল ১০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে।

১৫ মার্চ শুক্রবার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী অধ্যাপক ড. সামন্ত লাল সেন এবং পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উল্লেখ্য, সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি অনুষ্ঠানে যোগদান করার প্রত্যাশা করছেন আয়োজক কমিটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০২

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০১


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৮