• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:৫০ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় এমপি খসরু চৌধুরীকে সংবর্ধনা

২৫ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২৪:৩১

উত্তরায় এমপি খসরু চৌধুরীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপিকে সংবর্ধনা দিয়েছে উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

২৪ জানুয়ারি বুধবার রাতে উত্তরা ১০ সেক্টরের ১নং রোডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান।

আরও পড়ুন

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সভাপতিত্ব করেন উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল ও সভা পরিচালনা করেন উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইনসাফ আলী ওসমানী।

এসময় সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, অতীতের যে কোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করে যাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯




ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯