• ঢাকা
  • |
  • সোমবার ৮ই ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:১৩:৫৪ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৬:০৫

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
“প্রতীকি ছবি”

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন।

২৩ আগস্ট রোববার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একই ফ্ল্যাটের একটি কক্ষে নিহতের দুই শিশু সন্তান আটকা ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে স্থানীয়দের বিষয়টি নজরে আসে।

পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে পুলিশ ও বাড়ির মালিক ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয় এবং ফ্ল্যাটের ভেতর থেকে গৃহবধূ ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ