• ঢাকা
  • |
  • সোমবার ৮ই ভাদ্র ১৪৩৩ রাত ১২:১১:২২ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

২৩ আগস্ট ২০২৬ রাত ১১:১১:৪৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

‎একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

‎ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এই অভিনন্দনের কথা জানানো হয়।

‎দূতাবাসের বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’


‎এর আগে, ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

‎নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই বার্তা এল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ