• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১৩:৪০ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯

১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫২:১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ১০৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

১৫ আগস্ট শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

অভিযানকালে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি শার্প ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৭:০১