ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আড়াই বছরের শিশু সন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে।
ঘটনার চারদিন পর ২৫ এপ্রিল শনিবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সোমবার ওই নারী তার আড়াই বছরের শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেলে তিনি নান্দাইল চৌরাস্তা এলাকায় পথ হারিয়ে ফেলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি নির্জন বিলের কাছে নিয়ে যান। সেখানে চারজন মিলে শিশুটির সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

নারকীয় এই ঘটনার পর আরও দুই ব্যক্তি ওই নারীকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
ঘটনার চারদিন পর খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ২৫ এপ্রিল শনিবার বিকেলে ওই প্রতিবেশীর বাড়ি থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available