• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪৪:১৫ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

৫ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৪:১৫

দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৪ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ মোট ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

আটকরা হলেন মারপশি গ্রামের মৃত রিয়াছত আলী ছেলে আব্দুল লতিফ (৬০), খাগুড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৯), মারপশি গ্রামের করম আলী স্ত্রী নেহার বেগম (৫০),।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮