• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:২০:৫৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মিরপুর বিভাগ ১২৫ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮