অনলাইন ডেস্ক: রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুমার নামাজের পর মসজিদতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। পুলিশের কাছে তথ্য ছিল, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে জড়ো হবেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, আটক ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব যাচাই-বাচাই শেষে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দ্যা ডেইলি স্টার বাংলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available