রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় বখাটে চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছর বয়সি এক কন্যা শিশু।
৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার সময় এই ঘটনা ঘটে। মেয়েটির শরীরে রক্ত দেখতে পেয়ে তার স্বজনরা দ্রুত তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত বখাটে মুন্না ঘটনার পরপরই স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পালিয়ে গেছে বলে জানা গেছে।


এদিকে, যৌন নির্যাতনের কারণে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে চট্টগ্রাম রেফার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান।

হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম শিশুটি তার মায়ের উপস্থিতিতে নিজের জবানবন্দিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আটটার সময় শিশুটি তার বাসার সামনে ছিল। সেখান থেকে তারই চাচাতো ভাই বখাটে মুন্না তাকে জোর করে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এসময় তাকে পাশবিক নির্যাতন করে মুন্না।
পরবর্তীতে ভিকটিম মেয়েটি তার নিজ ঘরে গেলে তার রক্তক্ষরণ হতে দেখে তার বড় বোন তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি তাকে জানায়। সাথে সাথে মেয়েটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছি।
এদিকে এই ঘটনার পরপরই রাঙামাটির সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভিকটিমকে দেখতে হাসপাতালে যান। ভিকটিম ও তার স্বজনদের সাথে কথা বলে তারা ঘটনার বিস্তারিত জেনে নেন।
এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের দুটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত বখাটে পালিয়ে গেলেও তাকে ধরতে অভিযান চলমান আছে।’
জানাগেছে, অভিযুক্ত বখাটে মুন্না এরআগেও আরো বেশ কয়েকটি নারী ঘটিত ঘটনা ঘটালেও এলাকার কয়েকজনের কারণে পার পেয়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available