• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪২:০২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বাড়ি থেকে মীম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মীম ওই এলাকার তারিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর মীম ও তারিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, রোববার সকালে মীমকে মারধর করা হয়। পরে প্রতিবেশী এক নারী তাকে বাড়িতে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর থেকে মীমের স্বামী তারিকুল ইসলাম পলাতক রয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮



আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯