অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১০৯, তেজগাঁও বিভাগ ৮৩, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৪৭, গুলশান বিভাগ ৪৬, রমনা বিভাগ ৪৫, লালবাগ বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ২৭, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।
এ সময়ে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available