• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৭:৩৮ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

বিজিবির পৃথক অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

২৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৬:২০

বিজিবির পৃথক অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি।

২৯ আগস্ট শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট সকালে বিজিবির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:০৮:৩৯


আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
৩০ আগস্ট ২০২৬ সকাল ১০:৫৮:৫৩