• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৫:১২ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছিল, মজা করে বললেন সোনম ওয়াংচুক

৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩০:০৭

আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছিল, মজা করে বললেন সোনম ওয়াংচুক

বিনোদন ডেস্ক: রাজকুমার হিরানি পরিচালিত ২০০৯ সালের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্র ফুনসুক ওয়াংড়ু পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে কেন্দ্র করে তৈরি হয়নি বলে সম্প্রতি দাবি করেছেন আমির খান। অভিনেতার ভাষ্য, সিনেমাটির শুটিং শুরুর আগে তিনি কিংবা চিত্রনাট্যকাররা সোনমকে চিনতেন না।

আমিরের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে সোনম ওয়াংচুকের পুরোনো একটি সাক্ষাতের ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এবার রসিকতা করেছেন সোনম নিজেই।

প্রখর গুপ্তার একটি পডকাস্টে সোনম বলেন, ওই সাক্ষাতের পর আমির হয়তো সাময়িক স্মৃতিভ্রমে ভুগেছিলেন। তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আমির তার বক্তব্য শুনছেন এবং তার পরনে ছিল ‘গজনি’ সিনেমার পোশাক।

রসিকতা করে সোনম বলেন, সম্ভবত ‘গজনি’ চরিত্রের পোশাকে থাকার কারণেই আমিরের ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল। তাই সাক্ষাতের ১৫ মিনিট পরই হয়তো তিনি সেই ঘটনা ভুলে গেছেন।

সোনম আরও জানান, আমিরের সঙ্গে শুধু দেখা নয়, তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছিল। তার ভাষ্য, আমির তার চরিত্রের মধ্যে গভীরভাবে প্রবেশ করেন—এমন কথা প্রচলিত রয়েছে। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের মধ্যে হওয়া আলোচনা হয়তো অভিনেতার মনে না-ও থাকতে পারে।

তবে ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুক ওয়াংড়ু চরিত্রটি পুরোপুরি তাকে অনুসরণ করে তৈরি হয়েছে—এমন দাবি করেননি সোনম। বরং তিনি এটিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

সোনম বলেন, হয়তো তার কিছু ভাবনা লেখকদের কাছে পৌঁছেছিল এবং সেগুলো চিত্রনাট্যে প্রভাব ফেলেছিল। আগে থেকেই চিত্রনাট্য তৈরি থাকলেও লেখকেরা হয়তো জানতেন না, কোনো ধারণার উৎস কোথায়। তবে বিষয়টি নিয়ে তার কোনো আপত্তি নেই।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ প্রযোজনা করেন বিদু বিনোদ চোপড়া। সিনেমাটি বিশ্বজুড়ে ৪৬০ কোটি রুপির বেশি ব্যবসা করে। আমির খান, আর মাধবন ও শারমন জোশী অভিনীত সিনেমাটি ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে পরিচিত।

সম্প্রতি সিনেমাটির মূল অভিনয়শিল্পীদের নিয়ে সিক্যুয়েল তৈরির পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:০৮:৩৯