চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
২৩ অক্টোবর শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পার দিলালপুর এলাকার বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী এলাকার মানিক (৩৮) ও চাঁদশিকারী এলাকার ইউসুফ আলী (৫০)।
অভিযানে তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available