• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২২:০৩ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৮ জুন ২০২৬ সকাল ০৯:২৮:১৫

ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে উপজেলার ঝাউতলা এলাকায় একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৭ জুন বুধবার বিকেলে বন্দরে উপজেলার ঝাউতলা এলাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উপজেলার ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতর থেকে গলা কাটা অবস্থায় সাথীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী জনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনি স্থানীয়ভাবে একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাত্র ১২ দিন আগে সাথীর এক মেয়ের বিয়ে হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯









নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৯:৪৩

Follow Us