• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৩:৫৪ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

বাসা থেকে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি

২১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৬:৪১

বাসা থেকে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি
অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহির। ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ৩০০ ফিট এলাকায় বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের ঘটনার পর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়েছে।

২০ অক্টোবর মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পুলিশ সদরদপ্তরের মেরামত ও রক্ষণাবেক্ষণ শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪

এর আগে, ১৯ অক্টোবর সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আবদুল্লাহ আল জহিরের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ আবদুল্লাহ আল জহিরের একটি প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে স্বল্পমেয়াদে বাসা ভাড়ার ওয়েবসাইট ‘এয়ারবিএনবি’তে দেওয়া হয়েছিল। সেখান থেকে তরুণ-তরুণীসহ আগ্রহীরা কক্ষ ভাড়া নিয়ে ডিজে পার্টি, মাদক সেবনসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হতেন বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চলার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে ডিবি সূত্র জানিয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদক ছাড়াও ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। এ ছাড়া কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

ডিবি সূত্র আরও জানায়, প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শর্ত পূরণ না হলে আলোচনায় বসবে না ইরান
শর্ত পূরণ না হলে আলোচনায় বসবে না ইরান
২১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৬:৩৯




আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন
আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন
২১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৪৭