• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৮:১৫ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৭

নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে থানা পুলিশ।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী।

আরও পড়ুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অভিযুক্ত তাদের সন্তান উদ্দিন সরদার (২৩)। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝামেলা করতো। আজকের সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মোছা. সূর্যবানু মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১







ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৫:২৫