• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৬:৫৫ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন

২১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৪৭

আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন
দুর্গপূজার সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট: শুভ বিজয়া দশমী আজ ২১ অক্টোবর বুধবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের সুর। আজ দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে যাবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি তাপস কুমার পাল।

আরও পড়ুন

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা, অঞ্জলি, আরতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনগুলো কাটিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেই আয়োজন।

দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। পূজামণ্ডপগুলোতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়িয়েছে সরকার। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে বর্ধিত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন সরকারি ছুটির আওতাভুক্ত ব্যক্তিরা।

আরও পড়ুন

সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন
আজ বিজয়া দশমী, বিকেলে প্রতিমা বিসর্জন
২১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৪৭






সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯