• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:৪৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার সীমান্তে বিপুল পরিমাণ আইস জব্দ

১৮ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:০৬:৩০

মিয়ানমার সীমান্তে বিপুল পরিমাণ আইস জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মির্জা জোড়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৫ কেজি ২০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১ টি নৌকাও জব্দ করা হয়। তবে অন্ধকার থাকায় পাচারকারীরা নৌকা থেকে নাফ নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম পাঠানো ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৭ সেপ্টেম্বর রোববার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া নামক এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপির ২ টি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকভাগে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে রাতে ২ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় সীমান্তের শূন্য রেখা অতিক্রম করতে দেখলে সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে মির্জা জোড়া নামক স্থানের নৌকাটিকে চ্যালেঞ্জ করে টহল দল। এ সময় নৌকার আরোহীরা  অন্ধকারের সুযোগে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশী করে পাটাতনের নীচ থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা একটি পুটলিতে ৫ কেজি ২০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) জব্দ করে এবং অবৈধ মাদকদব্য বহনের দায়ে নৌকাটি আটক করে।

আরও পড়ুন

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

তিনি আরও জানান, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:১৯


হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩৬


আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯