কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তাকে আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি মাদ্রাসায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক মো. সাঈদ হোসেন নান্নু তাকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে যান। সেখানে একা পেয়ে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং যৌন নিপীড়নের চেষ্টা চালান।
এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available