• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৪:৪১ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৯৭

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:২৫

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৯৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক বিক্রেতা ১২ জন, মাদকসেবী ৪৫ জন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২০ জন, ছিনতাইকারী তিনজন, নিয়মিত মামলার আসামি ছয়জন, অন্যান্য ধারায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের(আওয়ামী লীগ) পাঁচজন সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ দুই জন মাদক বিক্রেতা, পাঁচ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতা, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ দুই জন মাদক বিক্রেতা, চার জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন

বন্দর থানা পুলিশের অভিযানে সাত মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জন গ্রেফতার হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ ১৪ মাদকসেবী, দুই ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেফতার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা, ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের গ্রেফতার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশ নিয়মিত কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪১:১১



একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৩





নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:২৯