• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৭:৪৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

এনায়েতপুরে বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

২৮ আগস্ট ২০২৩ সকাল ০৮:১৪:০০

এনায়েতপুরে বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বৃদ্ধ আশরাফ আলী শেখকে (৬২) পিটিয়ে হত্যা করেছে তার বড় ছেলে মুছা শেখ।

২৭ আগস্ট রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।

পরে ঘটনাস্থল থেকেই বড় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ। মুছা একজন ভ্যান শ্রমিক।

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজ ছাত্র হারুন শেখকেও থানায় নিয়ে যায় পুলিশ। বাড়িতে নিহতের অপর এক প্রতিবন্ধী ছেলে রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক সমস্যা নিয়ে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে রোববার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) সাথে কথা-কাটাকাটি শুরু হয়। তাদের নিভৃত করতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। এ সময় গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া খাতুন জানান, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করেছে ভাই নামের কলঙ্ক মুছা। আমি তার ফাঁসি চাই।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, হত্যাকান্ডে ব্যবহৃত আলামতসহ নিহতের দুই ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯