• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫১:১৩ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেফতার

৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৩৩

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মানিক ওরফে নয়ন, যিনি ‘মেন্টাল মানিক’ নামে পরিচিত, তাকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

৩০ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মানিক ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা যায় তাকে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা আমরা পেয়েছি। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং আরেকটি মারামারি সংক্রান্ত মামলা। তাকে ৫০০ পিসের বেশি ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেফতার দেখাবেন।’

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম বলেন, যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে। আমি এখন থানার বাইরে আছি, তাই তার অন্য মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে সিদ্ধিরগঞ্জ থানায়ও তার একাধিক মামলা রয়েছে বলে শুনেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩