রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে ‘সর্বহারা’ পার্টির পরিচয় দিয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
হুমকি পাওয়া শিক্ষকরা হলেন—নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও অধ্যাপক কৌশিক সরকার, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
ঘটনার বিবরণীতে জানা যায়, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনকে দুবার ফোন করে জেলে থাকা কর্মীদের জামিনের খরচের অজুহাতে টাকা চাওয়া হয়। কলদাতা নিজেকে ‘সিরাজ শিকদারের ছোট ভাই’ পরিচয় দিয়ে পিস্তল ঠেকানোর ভঙ্গি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে প্রযুক্তির সাহায্যে জানা যায়, কলটি মাদারীপুর থেকে করা হয়েছিল এবং ব্যবহৃত সিমটি ‘মুফতি রেজাউল করিম’ নামে এক ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, এমন প্রতারণামূলক কল প্রায়শই বিভিন্ন শিক্ষকের কাছে আসছে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানিয়েছেন, অভিযোগ পেয়ে জিডি নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available