• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১৪:০২ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক

২০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৯:১৮

বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক

ডেস্ক রিপোর্ট: বরগুনার তালতলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে দেশে তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। ১৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার কাঁঠালতলী গ্রামের জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের হৃদয় মোল্লা (২৫) ও জামাল মল্লিক (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের লিমন সিকদার (২৮) এবং একই গ্রামের অনিক মজুমদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজীর একটি বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেওয়া ছিল। গত রোববার কয়েকজন ব্যক্তি ওই বাসায় আসেন। এরপর তিন দিন ধরে তারা তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই বাসায় যান। এ সময় জিহাদ খাঁন পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করেন। পরে স্থানীয়রা জিহাদসহ পাঁচজনকে আটক করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হেফাজতে নিয়ে থানায় যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
২০ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৫:৪৬


বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
বরগুনায় পিস্তল-গুলিসহ পাঁচজন আটক
২০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৯:১৮