• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৩:৫৭ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক এক

১৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:১৪

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক এক
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা। ছবি: এশিয়ান টিভি

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি নামের এক ব্যক্তিকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ হত্যাকাণ্ডের ঘটনায় আল-আমিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা।

​১৫ নভেম্বর রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাঁর পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তাঁর নাম রনি বলে শনাক্ত করা হয়।

আরও পড়ুন

আওয়ামী লীগের কাছে স্পর্শকাতর তথ্য পাচার, চট্টগ্রামে এসপি গ্রেফতার

​স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।

আল-আমিন জানান, দু-এক দিন আগে রনির সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল এবং সেই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্ত আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

​সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) অলিউল্লাহকে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আল-আমিন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ যে দামে মিলছে স্বর্ণ
আজ যে দামে মিলছে স্বর্ণ
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৫৭