• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪০:২৫ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৯:৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৩, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৫৫, তেজগাঁওয়ে ৮৯, মিরপুরে ৮২, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২১:৩৮





নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৩:০৮