• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৩:০০ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:৪০

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ও মাদকসহ খোরশেদ আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক কারবারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০